বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা, বিচার বিভাগ দলীয়করণের প্রতিবাদে রাজধানীর পরিবাগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুর ২টায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মেহবুব মাছুম শান্ত, হাসানুল বান্না ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে পরিবাগ থেকে মিছিলটি শুরু হয়ে শেরাটন হোটেল মোড়ে পুলিশ ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন বুয়েট ছাত্রদলের সভাপতি কে এস মুসাব্বির সাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহনেওয়াজ, সাইদুর রহমান, সূর্যসেন হলের গাজী আরিফ, সাইফুল মোহসিন, আলতাফ হোসেন, সজিব, ইউনুস পিটু, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মোহসিন ভূইয়া, মুজিব হলের খোরশেদ সোহেল, জহুরুল হক হলের নাদির শাহ, তুহিন, এস এম হলের হাবিবুল বাসার, এম এ রহিম রনি, প্রমুখ নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

কেএইচ