মানব পাচারে সহায়তার অভিযোগে কক্সবাজারের টেকনাফ হাবিরছড়া চেকপোস্টে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান।

এর আগে বিজিবির হয়রানির শিকার আটক চার ব্যক্তি দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত অভিযুক্ত বিজিবি সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে এ ব্যবস্থা নেয় বিজিবি কর্তৃপক্ষ।

ভুক্তভোগী চার ব্যক্তি শামীম, মেহেদী হাসান, মো. আবদুল্লাহ ও ইমন ভূঁইয়া মাহফুজ জানান, গত ৮ নভেম্বর কক্সবাজার-টেকনাফ সড়কের একটি বিজিবি চেকপোস্টে তাকেসহ আরো কয়েকজনকে আটক করে রাখা হয়।

পরে ১ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে তৈয়ব উল্লাহ নামে এক দালালের কাছে তুলে দেয়া হয় তাদের।

ওইদিন তারা পুলিশের হাতে ধরা পড়লে ১২ নভেম্বর বুধবার তাদের আদালতে তোলা হয়।

কেএইচ