কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মিরাজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
উপজেলার কুর্শা ইউনিয়নের পুলপাড়ায় শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শাহিন জানান, নিহত মিরাজুল একটি বাড়িতে হামলা করতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





