মাগুরা জেলার আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে ও ৪টি বোমা উদ্ধার করেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেবানন্দ দাসের সমর্থকরা নির্বাচনী প্রচার অফিসে বসে দলীয় মিটিং করার সময় রাত ৮টার দিকে প্রতিপক্ষের সমর্থকরা দুটি বোমা নিক্ষেপ করে। এঘটনায় কেউ হতাহত না হলেও ভয়ে লোকজন ছোটাছুটি করতে থাকে।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে ৪টি তাজা বোমা উদ্ধার করে ও ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মামলার প্রস্তুতি চলছে।

২৪ আগস্ট শ্রীপুর থানার আমলসার ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ