জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মু.মুজাহিদ ও শীর্ষ নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।

গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল হোসেন আলীর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৮ টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাসে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান, জয়দেবপুর থানা উত্তর জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, মহানগর শিবিরের মানব উন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ জামায়াত শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতা হোসেন আলী বলেন, সরকার জামায়াতের সেক্রেটারি আলী আহসান মুজাহিদকে সাজানো মাওলার আসামী বানিয়ে ফাঁসির কাস্টে ঝোলানোর চেস্টা করছে। এদেশের মানুষ কখনোই তা মেনে নিবেনা,

তিনি আরো বলেন, যে সকল নেতা কর্মী মিথ্যা মামলায় জেলে আছে সবাইকে আসছে ইদুল ফিতরের আগেই মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি।

এমকে