কোনো ধরনের উত্তাপ ছাড়াই একেবারেই কম ভোটারের উপস্থিতিতেঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

আজ (২৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয়।

এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা দাবি করেন, “ভোটার উপস্থিতি কম হওয়ার দায় রাজনৈতিক দলগুলোর। সিইসির এই বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, “রাজনৈতিক পরিচয়ে মেয়রপদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশ না নেয়ায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহ দেখা যায় না।”

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এর আগে রাজধানীর মগবাজারের ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন মাহবুব তালুকদার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি উত্তর ও দক্ষিণে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডেও ভোট গ্রহণ হয়। এছাড়া দুই সিটির ১২টি সংরক্ষিত নারী আসনেও আজ ভোট নেওয়া হয়েছে।

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, বাঘ প্রতীক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রহিমের প্রতীক টেবিল ঘড়ি।  

নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এই নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদপ্রার্থী ছাড়া উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের মধ্যে ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

‘আমি একা ভোট দিয়ে আর কি হবে?’ 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে ৪ ঘণ্টার ভোট পড়েছে মাত্র ৮৬টি। এই কেন্দ্রে মোট ভোটার ৪৯৭৭ টি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, আজ (২৮ ফেব্রুয়ারি) সকালে বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি কম।

স্কুলের সামনে ছোটন সাহা নামে একজন ভোটার বলেন, এখানে শুধু মেয়র পদে ভোট হচ্ছে। তাই আগ্রহ কম। আমি ভোট দিতে এসেছিলাম। লোকজন নাই, তাই ভোট দেয়নি। আমি একা ভোট দিয়ে আর কি হবে?

তার প্রশ্ন প্রতিযোগিতামূলক ভোট না হলে ভোটারদের আগ্রহ থাকে না। পাশে দাড়িয়ে থাকা আরেকজন ভোটার বলেন, অনেকের ভোট দিতে এসেছিল কিন্তু ভোটার না থাকায় ভোট না দিয়েই চলে গেছে। 

এলাকাবাসী জানান, সকাল ৮টা থেকে শুরু হলেও বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম। বৃষ্টির বাগড়ায় ভোট কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য। কেন্দ্রটির ভোটগ্রহণ কক্ষের সামনে দুই/একজন ভোটার দাঁড়িয়ে আছেন। তাছাড়া পুরো ভোট কেন্দ্র ভোটার শূন্য। শুধু এই কেন্দ্রে নয়,  ভাসানটেকসহ এসব এলাকার অন্যান্য কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি খুবই কম। এছাড়া ছাতা মাথায় দুই-একজন ভোট দিতে আসলেও তাদের মধ্যে নারী ভোটার নেই বললেই চলে।

মাটিকাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন ভোটার অভিযোগ করেন, ভোটের প্রতি  মানুষের আগ্রহ কমে গেছে। ভাবছিলাম সকালে লোকজন বেশি থাকবে তাই পরে ভোট দেব। এখন দেখি পুরাটাই খালি। এর মাধ্যমে বোঝা যায় ভোটের প্রতি আাগ্রহ নেই।

ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবক বলেন, যদি কাউন্সিলর থাকতো তাহলে হয়তো ভোটার বেশি হতো।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এই নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদপ্রার্থী ছাড়া উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের মধ্যে ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এমবি