গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ বিএনপি কর্মীকে আটক করেছে।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানায় তিনজন, শ্রীপুর থানায় তিনজন, টঙ্গী থেকে দুইজন, কালিয়াকৈর থানায় একজন এবং কালীগঞ্জ থানায় একজন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

ইআর