জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রি আলী আহসান মু. মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে ও ২৪ ঘন্টা হরতালের সমর্থনে মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
গাজিপুর মহানগর জামায়াতের সাংগঠিনিক সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে গাজীপুরের ভোগরা বাইপাসে আজ দুপুরে বিশাল মিছিল বের করে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন আহমদ ইমতিয়াজ সেক্রেটারি ছাত্রশিবির গাজীপুর মহানগরী,বাসন থানা আমীর ডাঃরফিকুল ইসলাম,ইশমাম আব্দুল্লাহ শিবির গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক,মিজানুর রহমান অর্থ সম্পাদক,কলেজ ও ফাউন্ডেশন সম্পাদক আরিফ রব্বানী,প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে আফজাল হোসেন বলেন সরকার জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ার যে খেলায় মেতে উঠেছে তা একদিন সরকারের জন্য কাল হয়ে দাড়াবে,তিনি আরো বলে জামায়াত নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় অবৈধ এই অবৈধ ট্রাইব্যুনালকে ভেঙ্গে দিয়ে সকল রাজবন্দিকে মুক্ত করে ছড়ব ইনশাহআল্লাহ।
এসএইচ





