চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড়ে ট্রাকের চাপায় মুনিকা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত মনিকা ওই ইউনিয়নের চকটোলা বালুবাগান গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সকালে মুনিকা বাড়ি থেকে বের হয়ে মেলার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠায়। তবে ট্রাকটি আটক করা যায়নি।
এমআইএস





