বাগেরহাটে বাস-নছিমন সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট-মোড়েলগঞ্জ সড়কের মোড়েলগঞ্জ উপজেলার খালকুলা এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নছিমন চালক বাহাদুর হাওলাদার (৩২) নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত বাহাদুর হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার দেবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলা গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, বাগেরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সন্ধ্যায় খালকুলা এলাকায় পৌছালে, একটি নছিমন দ্রুতগতিতে মূল সড়কে উঠতে গেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নছিমন চালক মারা যায়। বাসটিকে আটকের চেষ্টা চলছে।

এমই