রাজধানীর মতিঝিলে টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়ের সামনে বিআরটিসি’র দু’টি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছেন বিএনপি কর্মীরা। এ সময় তারা বাসে আগুন দেওয়ারও চেষ্টা করেন।
জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে তারা এ ঘটনা ঘটান।
রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে রোববার সকালে রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে জামিনের আবেদন করেন।
আদালত জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া দেন।
ঘটনাস্থলে থাকা মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) মুজিবুর রহমান টাইম নিউজকে বলেন, আদালত বিএনপি নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির প্রায় ২০ জনের একটি দল প্রথমে বাসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে তারা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
তিনি আরো বলেন, আমরা এ এলাকায় সতর্ক অবস্থানে আছি। টহল জোরদার করতে অতিরিক্তি পুলিশ সদস্য আনা হয়েছে।
[b]ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
মতিঝিলে বাসে আগুন
রাজধানীর মতিঝিলে টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়ের সামনে বিআরটিসি’র দু’টি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছেন বিএনপি কর্মীরা। এ সময় তারা বাসে আগুন দেওয়ারও চেষ্টা করেন। জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে তারা এ ঘটনা ঘটান
বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের একজনকে হাতেনাতে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
মিরপুরে চলন্ত বাসে আগুন
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট
রাজধানীজুড়ে ধারাবাহিক কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ২০০টি চেকপোস্ট বসানো হয়েছে।
















