সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন।মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আস্কারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার আস্কারপুর গ্রামের আনছার আলীর ছেলে। এ ঘটনায় তার ছেলে সাহাবুদ্দীন (৮) আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হামিদুল ইসলাম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে হামিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হয় তার ছেলে সাহাবুদ্দীন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।