সাতক্ষীরায় একটি পাজারো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এর চালক নিহত হয়েছেন। পুলিশ গাড়িটি থেকে নয় বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে।
রবিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত পাজারো গাড়িটি রাতে মথুরাপুর মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এতে চালক গাড়ির ভিতরেই মারা পড়েন। সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে গাড়িটি ও এর ভিতরে থাকা চালকের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে গাড়ি থেকে নয় বস্তা ফেনসিডিল উদ্ধার করে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গাড়ির চালক কোনো ফেনসিডিল পাচারচক্রের সদস্য বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খোঁজখবর চলছে।
এমই





