সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি অংশ নেন।

ঈদের জামাতে ইমামতি করেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। নামাজের আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

শাহী ঈদগাহ ছাড়াও হযরত শাহজালাল (র.)- এর দরগাহ প্রাঙ্গণসহ নগরীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতকে কেন্দ্র করে নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

কেএইচ