বগুড়া সদরের এরুলিায়া এলাকায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার ভোর ৫টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুটি ট্রাকে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলা এরুলিয়া এলাকায় নওগাঁগামী একটি মাছ বহনকারী পিকআপ এবং বগুড়াগামী একটি খালি ট্রাক গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক দুটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাকের চালক রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, কয়েকজন ব্যাপারী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আলু কেনার জন্য কাহালুর বিবিরপুকুর হাটে যাচ্ছিলেন। এরুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকে হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার দুটি ট্রকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’
ইআর





