চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দরকিল্লা মাসুদ ফেব্রিক্স নামক গার্মেন্টস কারখানার শতাধিক শ্রমিক এই বিক্ষোভ শুরু করে।

চট্টগ্রাম শিল্প পুলিশের ইন্সপেক্টর (গোয়েন্দা) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মার্চ মাসের ওভারটাইম এবং জুন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে মাসুদ গার্মেন্টের শ্রমিকরা। কারখানার সামনে বিক্ষোভ করলেও শ্রমিকদের রাস্তায় নামতে দেওয়া হয়নি।

কারখানার মালিককে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাকে ডেকে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিএমইএ’র প্রতিনিধিরা রয়েছেন। তারা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন।’

এমকে