রংপুর নগরীর মাহীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক সমিতি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দায়ী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এসময় রংপুর সিটি করপোরেশন ঘেরাও করে রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি। আগামি ১৫ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর জিএল রায় রোডস্থ সমিতি কার্যালয় থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি করপোরেশন ঘেরাও করে প্রধান ফটকে সমাবেশ করে তারা। এসময় রংপুর ইজিাবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মহিদুল আলম অভিযোগ করে বলেন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাহীগঞ্জসহ নগরীর বিভিন্ন স্থানে অটোবাইকে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা সমিতির নেতাদের প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

তিনি বলেন, এর আগে তারা সাতদিনের আলটিমেটাম দিলেও কাজ হয়নি। এবার ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হলো। এতে প্রশাসন পদক্ষেপ না নিলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই