রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লেগেছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান।
তিনি বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।





