চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
উপজেলার মেহের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁদপুর জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।





