কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সেলিম (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৬ জন অটোরিক্সা যাত্রী আহত হয়েছে। নিহত সেলিম সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ত্রিমোহনীতে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে কুষ্টিয়াগ্রামে একটি যাত্রীবাহী বাস বরাখাদা ত্রিমোহনীর কাছে পোঁছালে পেছনদিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় সাইকেল আরোহী সেলিমকেও ধাক্কা দেয়। এসময় সেলিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় অটোরিক্সার যাত্রী গিয়াস, অ্যাডভোকেট গোলাম আজম, শ্যামল কুমার, শাহিদা, চম্পা ও পাপিয়া আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি বহলবাড়িয়া, নিমতলা ও রানাখড়িয়া এলাকায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
এআই





