সিলেটে ছাত্রলীগকর্মী পংকি আহমদের ওপর হামলা ও রগ কাটার ঘটনায় আলী আহমদ নামে এক ছাত্রদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহপরাণ মাজার এলাকা থেকে শনিবার বিকেল সোয়া ৫টায় তাকে গ্রেফতার করা হয়।
আলী আহমদ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রদলকর্মী।
সিলেট মেট্রোপলিটনের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহপরাণ এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগকর্মী পংকি আহমদ। দুর্বৃত্তরা তার ডান হাতের কবজির রগ ও দুই পায়ের হাঁটু নিচের রগ কেটে দেয়। এ ঘটনায় পংকির পরিবারের পক্ষ থেকে আলী আহমদকে প্রধান আসামী করে থানায় মামলা করা হয়।
ইআর





