রাজধানীর মিরপুর-১ এ একটি আটতলা ভবনের অষ্টম তলায় পিআরএস নিটওয়ার গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ২টা ২৫ মিনিটে পিআরএস গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএইচ