চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মেয়র গলির মুখে প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ রাসেল (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রাসেলের বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
এমই





