রাজধানীর মগবাজার রমনা থানা জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারীসেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আওয়ামী সরকার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হত্যা, গুম ও অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে জোরে চিরদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। সরকারের এহেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে মানবপ্রাচীর গড়ে তুলতে হবে। মুক্ত করতে হবে দেশের গণতন্ত্র, দেশের অসহায় মানুষ ও কারারুদ্ধ শীর্ষ আলেমদেরকে।

থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রিয় দফতর সম্পাদক আতাউর রহমান সরকার, এইচআরডি সম্পাদক মনির উদ্দিন মনি, সাবেক শিবির নেতা ইব্রাহীম খলিল প্রমুখ।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই