চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মহিলাসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল জেলার বিভিন্ন্ এলাকায় অভিযান চালিয়ে সদরের সবুজপাড়ার তমার ছেলে রাকিব (২২), পৌরসভা পাড়ার জানু মণ্ডলের ছেলে নয়ন (২৭), শান্তিপাড়ার শহিদের ছেলে জাহিদ (২৯), জাফরপুর গ্রামের চাঁদ আলীর ছেলে রাজিব (৩৬), দিঘরী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের (৩৮), দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকতার হোসেন (৩২), রবিউল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), জয়রামপুর গ্রামের আজগার আলীর ছেলে আজিজুর রহমান (৪০), ফকির মোহাম্মদের ছেলে মোশাররফ হোসেন (২৩), আশরাফুল ইসলামের ছেলে কাজল (২৭), লোকনাথপুর গ্রামের নিতাইয়ের স্ত্রী পারুল (৩০), শহরের ব্রীজ পাড়ার আব্দুল মান্নানের ছেলে সাজাহান আলী (৩৮), পোতারপাড়া গ্রামের একলাস আলীর ছেলে সেলিম (২৫), দর্শনা পুরাতন বাজারের আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৪), জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের খাজা আহম্মদ আলীর ছেলে হাসিবুল (২৮) ও আলমডাঙ্গা উপজেলা শহরের রেলস্টেশন পাড়ার নুরুল ইসলামের ছেলে আব্দুর রউফকে (৪০) আটক করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





