চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে শুক্রবার রাতভর পুলিশ এ সাঁড়াশি অভিযান চালিয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান বলেন, অবরোধের মধ্যে সহিংসতা মোকাবেলায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৮ জন আটক হয়েছেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সহিংসতার মামলার আসামি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে ৪ জন জামায়াত, ১ জন শিবির এবং ৩ জন বিএনপি কর্মী আটক করা হয়েছে।

মিরসরাই, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে সূত্র জানিয়েছে।

তাদের বিভিন্ন সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেএইচ