বঙ্গোপসাগরে ৪২ জেলেসহ তিনটি ভারতীয় ট্রলার আটক করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার দুপুরে বরগুনা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগর থেকে নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নৌবাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার সালাউদ্দীন তাকে মোবাইল ফোনে জানান, বরগুনা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগর থেকে কমপক্ষে ৫০ জেলেসহ ৩টি মাছ ধরার ট্রলার আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা।
লে. কমান্ডার সালাউদ্দীন বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। পরে ফোন দিয়ে সাংবাদিকদের জানানো হবে।
কেএইচ





