জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি পরিবার নিয়ে বেনাপোল চেকপোস্ট ঘুরে গেছেন। এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি শুক্রবার যশোর আসেন।

শনিবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের সাথে করে বেনাপোল চেকপোস্টে আসেন।

নোম্যান্সল্যান্ড এলাকাসহ বিজিবি ক্যাম্প এবং ইমিগ্রেশন ঘুরে দেখেন। নোম্যান্সল্যান্ডে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাস্পে কিছু সময় অতিবাহিত করে পরে যশোর চলে যান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

এমকে