খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের রাস্তায় পার্কিং করে রাখা গাড়িতে একটি বাসের সামন্য ঘষা লাগে। এ কারণে বাসের ড্রাইভারকে রাস্তায় ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কামরুল ইসলামের গাড়ি চালক লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে।
জানা গেছে, ভারতের সঙ্গে সমুদ্র বিজয় উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিল পূর্ব সমাবেশে অংশ গ্রহণের জন্য বুধবার বিকালে খাদ্যমন্ত্রী ২৩ বঙ্গবন্ধু অ্যভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় তার গাড়ি রাজধানীর জিপিও থেকে গোলাপ শাহ মাজারে যাওয়ার মেইন রোডেই পার্কিং করা ছিল।
এসময় সুপ্রভাত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ ১১-২২৪১) গাজীপুর থেকে সদরঘাটে যাওয়ার পথে মন্ত্রীর গাড়ির সামনের চাকার উপরের অংশে সমান্য একটু ঘষা লাগে। এরপর মন্ত্রীর প্রোটোকল পুলিশ সদস্য ও একজন আনসার সদস্য বাস ড্রাইবারকে রাস্তায় ফেলে বেধড়ক কিল, ঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে মন্ত্রীর গাড়ির ড্রাইবার গাড়ি থেকে একটি বেতের লাঠি বের করে বাস চালককে পেটায়।
তাদের বেধড়ক পিটুনী থেকে রক্ষা পেতে বাসের হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। আর ড্রাইবারকে তারা আটক করে রাখে।
উল্লেখ্য, খাদ্যমন্ত্রীর (ঢাকা মেট্রো-ঘ ১৪-১৮৯৩ নম্বর) গাড়িটি রাস্তায় পার্কিং করা ছিলো। আর তার পিছনেই ছিলো মন্ত্রীর প্রোটোকলের গাড়ি পার্কিং করা।
ঢাকা, এমআর, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





