কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ‘ম্যাজিক’ গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া হাইওয়েতে এ ঘটনা ঘটে।

আহত ১৫ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ১০ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, যাত্রীবাহী ইউনিক বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। পাঁচজনই ম্যাজিক গাড়ির যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

এমবি