ঝিনাইদহের শৈলকুপায় নেহাদ আলী মালিথা (৪০) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
উপজেলার কাঁচেরকোল গ্রামের মাঠ থেকে শনিবার সকাল ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নেহাদ আলী মালিথা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আসালত আলী মালিথার ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান জানান, উপজেলার কাঁচেরকোল গ্রামের মাঠে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে চালককে হত্যার পর ভ্যানটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
এমকে





