রাজধানীর কচুক্ষেত ও ধামালকোট এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনসহ ১৫ শিবির কর্মীকে আটক করেছে ভাষানটেক থানা পুলিশ।
শুক্রবার ভোর তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিল্লাল হোসেন ওরফে আরাফাত মাওলা, শাওন, ইহসানুল,মহিউদ্দীন, কাউসার, তৌকির, আসিফুর, খালিদ, ইয়াসিন, মামুন, শাহরুখ, নাজমুল প্রমুখ।
শিবির কর্মী বিল্লালের পিতার নাম রফিকুল ইসলাম। গ্রামের বাড়ি বাইনার ভোলা জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিশাদ আরেফিন।
তিনি বলেন, শুক্রবার ভোররাত ৩টার সময় ভাষানটেক থানাধীন কচুক্ষেত ও ধামালকোট এলাকায় অভিযান চালিয়ে মিরপুর শিবিরের উপ-শাখার সহ সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমানে জিহাদী বই, দলীয় ব্যানার, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিসি নিশাদ আরেফিন।
কেএইচ





