রাজশাহীর গোদাগাড়ীতে ৬১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার বিকালে উপজেলার বিদিরপুর বারোমাইল এলাকায় পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ফেনসিডিল চোরাচালানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিদিরপুরহাট সীমান্ত ফাঁড়ির সদস্যরা পদ্মা নদীর বালু চরে অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

আটককৃত ফেনসিডিলগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানায় বিজিবি।

এসএইচ