চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে।
ওই স্কুলশিক্ষকের নাম তৌহিদ আহমেদ (৩১)। তিনি হালিশহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এআই





