যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদরের গোপালপুর সাহাবাটি গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে বাবু (২৮) ও একই উপজেলার চুড়মনকাঠি গ্রামের আব্দুর রহমানের ছেলে কায়েম (৪৩)।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সকালে যশোর-খুলনা মহাসড়কে রাজারহাট নামক স্থানে দুটি ট্রাকের মাঝে পড়ে গুরুতর আহত হন বাবু। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে সদর উপজেলার চুড়মনকাঠি বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক কায়েমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এমএনজে





