নারায়নগঞ্জে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করেছে বিএনপি নেতা-কর্মীরা। এসময় তারা কয়েকটি স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করে।

সোমবার সকাল পৌনে ৮টায় সোনারগাঁয়ের কাঁচপুরে মিছিলটি বের হয়।।

জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান যৌথ বিবৃতিতে সোমবার নারায়ণগঞ্জে হরতালের ডাক দেন।

জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে হরতালের পক্ষে মিছিল বের করে। ওই সময়ে তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ আসলে নেতা-কর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়।

সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দুইজন যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রশো ও শাহেদ আহমেদসহ ছাত্রদল নেতা পাপন, আপনের নেতৃত্বে শহরের গলাচিপা এলাকায় মিছিল বের হয়। মিছিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ করার চেষ্টা করে। পরে পুলিশ আসলে তারা চলে যায়।

এর আগে সকাল ৮টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে জেলা কৃষক দলের সেক্রেটারি উজ্জল হোসেনের নেতৃত্বে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল হয়।

একই সময়ে একই স্থানে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনির নেতৃত্বে মিছিল হয়।

একই সময়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সমর্থকেরা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের ইসদাইর অক্টো অফিসের সামনে মিছিল বের করে সড়কে আগুন দেয়।

সকাল ৭টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকাতে বিক্ষোভ করে।

এমকে