নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মোহাম্মদপুর গ্রামের মেম্বার জামায়াত কর্মী মিজানুর রহমান জিয়া (৩০) কে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার বিকালে জামায়াত কর্মী মিজানুর রহমানকেআটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নে প্রবাসীরা বাড়িতে নতুন বসত ভবন, বাজারে দোকান নির্মাণে যুবলীগ ক্যাডার নুরুল আফসারকে দিতে হয়েছে মোটা অংকের চাঁদা।
অপরদিকে নুরুল আফসার এলাকায় যুবতী মেয়েদেরকেও ধর্ষণ ও শ্লীলতাহানীর অভিযোগে থানায় ও কোর্টে একাধিক চাঁদাবাজী ও ধর্ষণের মামলা করেছে ভুক্তভোগীরা। ওই মামলায় কোর্টে হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারনে পুলিশ গ্রেফতার করেনি নুরুল আফসারকে।
শুক্রবার বিকেলে গ্রামের মেম্বার মিজানুর রহমান ও ওয়ারেন্ট আসামী নুরুল আফসার বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। ওয়ারেন্ট আসামী নুরুল আফসার পুর্ব শত্রুতার জের ধরে তার ৩-৪ জন সমর্থকদের নিয়ে থানায় মামলা না থাকলেও মেম্বার মিজানুর রহমানকে আটক করে থানায় সংবাদ দেয়।
পুলিশ ওয়ারেন্ট আসামী নুরুল আফসারকে গ্রেফতার না করে, মেম্বার মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে মারধর করে আহত করেছে।
এদিকে চরজব্বার থানার ওসি এনামুল কবির জানান, যুবলীগ কর্মী নুরুল আফসারের বিরুদ্ধে মামলা আছে তবে ওয়ারেন্ট আছে কিনা আমার জানা নেই। তবে মেম্বার মিজানুর রহমানকে নুরুল আফসার আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এসএইচ





