জাতীয় নারী উন্নয়ন নীতি সম্পর্কে নড়াইলে অবহিতকরণ ও দ্রুত বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডাব নড়াইল কমিটির উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা এডাব এর সভাপতি ও স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় মহিলা পরিষদ নড়াইল জেলার চেয়ারপার্সন সৈয়াদা জাহানারা ওয়াহিদ,এডাব কেন্দ্রীয় কর্মসূচি সমন্বয়কারী কনক।
এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা, সিডিসি’র নির্বাহী সম্পাদক খোন্দকার মাসুদ হাসান, রওশন আরা লিলি, আঞ্জুনমান আরা প্রমুখ।
এসএইচ





