ফেনীতে ভূমিকম্পে শহরের এসএসকে সড়কে ১০তলা বিশিষ্ট শাহ আলম টাওয়ারে ফাটল তদন্ত করে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে ফেনী পৌরসভা ভবনটির ডিজাইন ও অন্যান্য সব ঠিক আছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার ভূমিকম্পে ফেনী শহরের শাহ আলম টাওয়ারের তিনতলা থেকে দশতলা পর্যন্ত সিঁড়ি বরাবর নিচে লম্বা চিকন ফাটল দেখা দেয়। এরপর জেলা প্রশাসন তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত তা বন্ধ করে দেয়। তাত্ক্ষণিক জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রকৌশলীরা এসে টাওয়ারে অবস্থিত ব্যাংক, বীমাসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হকের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রবিবার দিনভর শাহ আলম টাওয়ারের তদন্ত করে বিকালে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

জেআই