রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকায় নকল ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মোবাইল কোর্ট টিম।

শনিবার দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়।

মোবাইল কোর্টের সিনিয়র এএসপি ইকবাল সফি জানান, পশ্চিম রসুলপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বি ব্লকের ৫ নম্বর বাড়িতে নকল ইউনানি ওষুধ তৈরির অভিযোগে সেখানে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, অভিযানে বেশকিছু নকল ওষুধ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অভিযান শেষে জানানো হবে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ