ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের কাছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মে) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ওএফ