শহীদ ফরিদ উদ্দিন স্মরণে ছাত্রশিবির গাজীপুর মহানগরীর উদ্যোগে এক বিরাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যোগিতলা জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে এলাকার হাজারো মানুষ অংশ নেয়।

মহানগরী শিবির সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেন, শহীদ ফরিদ উদ্দিনের রক্ত গাজীপুরের জমিনকে ইসলামের জন্য উর্বর করেছে।

শহীদের রক্তভেজা মাটিতে ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য আ ন ম মাশরুর হোসাইন বলেন, ইসলামের বিজয়ের মাধ্যমে শহীদ ফরিদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে।

মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রটারি শহীদের চাচা মুহাম্মদ হোসেন আলী বলেন, শহীদ ফরিদেরর রক্ত কখনোই বৃথা যাবে না।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, জামায়াত নেতা আশরাফ আলী কাজল, রওশন আলী, মোস্তাক আহমেদ, ছাত্রনেতা ইশমাম আব্দুল্লাহ, মিজানুর রহমান প্রমুখ

এসএইচ