রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
আজ (২২ আগস্ট) রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন।
এদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোর, নওগাঁ ও পাবনার ২ জন করে, চাঁপাইনবাববগঞ্জে ১ জন রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২৪০ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৯৮ টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ।
এমবি





