রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে অন্তত অর্ধশতাধিক দালালকে আটক করেছে র‌্যাব-২। এ সময় অন্তত ৩০ জনকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি মেজিস্ট্রেট আনোয়ার পাশা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মাহমুদ খান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাসপোর্ট অফিসের আসেপাশের এলাকা থেকে অর্ধশতাধিক দালালদের গ্রেফতার করা হয়। এ সময় বি-৫/এইচ-১২ নামক এক বাসা থেকে শতাধিক পাসপোর্টসহ ৫জনকে আটক করা হয়। দীর্ঘ দিন যাবৎ এ বাসায় মূলত পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহায়তায় অরজিনাল পাসপোর্ট করা হয় বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আটককৃত অর্ধশতাধিক দালালের মধ্যে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। এদের মধ্যে ১১ জনকে ৬ মাস, ১১জনকে ৩ মাস ও বাকী ৬ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত এবং ২ জনের ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়।

তবে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মুন্সি মুয়িদ ইকরাম এ ব্যাপারে তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছেন।

জেইউ/ এআর/এসএইচ