সিলেট নগরীর সওদাগরটুলায় নিজের বাসায় মো. ইব্রাহিম আবু খলিল (৫৫) নামে এক গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোররাতে সওদাগরটুলার ১ নং বাসায় এ হত্যাকাণ্ড চালানো হয়। ইব্রাহিম আবু খলিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের বাসিন্দা।

তার ছেলে সাজিদ উদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতের খাবার শেষে বাসার সামনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। বাসার ওপরের কক্ষে ছিলেন তার স্ত্রী-সন্তানরা।

সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা ইব্রাহিমের কক্ষের দরজা খোলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে কক্ষের খাটের নিচে হাত বাধা ও গলা কাটা অবস্থায় ইব্রাহিমের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তারা। এসময় তাদের আর্তনাদে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ইব্রাহিম আবু খলিল দুই দিন আগে তাবলীগ শেষে ভারত থেকে দেশে ফেরেন। ঘাতকরা ঘরে থাকা ল্যাপটপ ও কিছু স্বর্ণ নিয়ে গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। ওই ব্যক্তির গলায় কাটা, হাত বাধা ও মুখে একটি বালিশ চাপা দেওয়া ছিল।

এএইচ