জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেওয়াগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সনন্দবাড়ি থেকে ছেড়ে আসা একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে পোল্লাকান্দি ব্রিজের কাছে উল্টে যায়।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী লেগুনার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

এমবি