চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থপনার দীর্ঘ দিনের অভ্যাসের পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দিনের পরিবর্তে সেটা রাতে করা হবে।
দিনে করতে গেলে যানযটের সৃষ্টি, দূর্গন্ধ আশপাশের পরিবেশকে দূষিত করে তোলে, সে জন্য দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছি বলে জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে চিটাগাং জার্নালিষ্ট ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করেপোরেশনের মেয়র আ.জ.ম নাছির এ কথা বলেন।
নাছির বলেন, সিটি করপোরেশনের কাজ জনগণের সেবা করা, হয়রানি করা নয়। জনগণ কোন ভাবে যাতে প্রতারিত না হয় সে ভাবে কাজ করে যাব।
কর আদায়কারী কর্মকর্তা কোন হয়রানি করে থাকলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। কেউ যদি মনে করে, দলীয় পরিচয় দানে সাত খুন মাপ, তাহলে ভূল মনে করবে, যদি করে থাকে, তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না।
শিক্ষাও স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে আমি ভূর্তুকি দিয়ে যাচ্ছি। এই টাকা যেন কোন কর্মকর্তার পকেটে না যায়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।
যেখানে সেখানে ময়লা ফেলা এক ধরনের রোগ মন্তব্য করে তিনি বলেন, সিটি করপোরেশনের নাগরিক হিসেবে জনগণকে আরো কি দায়ীত্বশীল আচরণ করা উচিত, সে ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রতিদিন এক একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যাচ্ছি।
তাছাড়া লিফলেট বিতরণ, মাইকিং এবং এনজিওর সহযোগিতায় আরো সচেতনতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এ কাজ ২০১৫ পর্যন্ত করে যাব।
মেয়র বলেন, কাজের সমন্বয় ছাড়া কোন ভাবেই নাগরিক সেবা শতভাক নিশ্চিত করা সম্ভব নয়। আর এর জন্য সকল বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।
তিনি বলেন, যে কোন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে জীবনের ঝুকি নিতেও আমি প্রস্তুত আছি। এ ব্যাপারে কোন দূর্ণীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
চট্টগ্রামের মেয়র হিসেবে দায়ীত্ব সঠিকভাবে পালন করতে পারলে ৬০ লাখ নাগরিকের প্রত্যাশা আমার পক্ষে পূরণ করা সম্ভব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাছির বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেখানে করপোরেশন থেকে ১২শত টন থেকে ১৫ শত টন বর্জ্য বের হয় তা দিয়ে আমরা বিদুৎ, গ্যাস উৎপাদনের চেষ্টা করব।
চিটাগাং জার্নালিষ্ট ফোরাম ঢাকার সভাপতি সাইফ ইসলাম দিলাল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক সচীব ড.রনজিৎ কুমার বিশ্বাস, সাংবাদিক আজিজুল ইসলাম ভূইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর, চিটাগাং সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমূখ।
এমএ/এমকে





