রংপুরের কাউনিয়া উপজেলায় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৪ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক গরু ব্যবসায়ী। তাছাড়া এ সময় ৬টি গরুও মারা যায়।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার হারাগাছের মেনাজবাজার এলাকার আজিজার রহমান, আবু বক্কর, মকবুল মিয়া ও হাফিজার রহমান।

তারা টেপা মধুপুর হাট থেকে গরু কিনে হারাগাছে যাচ্ছিল। পথে মানাসপাড়া রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তারা মারা যান।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী এর সত্যতা নিশ্চিত করেন।

এমএনজে