টাঙ্গাঈলের মির্জাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাহেরা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত সাহেরা বেগম মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের লাল মাহমুদের স্ত্রী।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ গাজীয়ার হোসেন জানান, মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় তিনি গাড়ি থামিয়ে লোক পারাপার করছিলেন। এ সময় মির্জাপুর পৌর যুবলীগের সভাপতি আলতাফ হোসেন মোটরসাইকেলে তার ভাবী সাহেরা বেগমকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। ট্রাফিক পুলিশের সিগন্যাল না মেনে ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৪০৬) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাহেরা বেগম নিহত হন ও যুবলীগ নেতা আলতাফ হোসেন আহত হন।

এআই