মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামে বসবাসরত দৈনিক রুদ্রবাংলার জেলা সংবাদদাতা আল-আমীন শেখকে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকী দিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিক মাঝি। ফলে পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাংবাদিক আল-আমিন শেখ।

জানা গেছে, গত ৩০ আগস্টে হাঁসারা ইউনিয়ন আওয়ামী লীগের শোক দিবস অনুষ্ঠানের দৈনিক রুদ্রবাংলার জেলা সংবাদদাতা মো. আল-আমিন শেখ সংবাদ সংগ্রহ করতে যায়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিক মাঝির সাথে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে পরের দিন বুধবার সকাল আনুমানিক সারে ৮টার দিকে হাঁসাড়া সেতুবন্ধন কিন্ডার গার্ডেন সংলগ্ন সুনীলের চায়ের দোকানে সাংবাদিক আল-আমিন শেখের সাথে রফিক মাঝির দেখাহলে, রফিক মাঝি উত্তেজিত হয়ে সাংবাদিক আল-আমীনকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

সাংবাদিক আল-আমীনশেখ গালি গালাজ করতে নিশেধ করলে একপর্যায়ে আওয়ামী লীগ এ নেতা তার হাত-পা ভেঙ্গে পঙ্গু করে ফেলার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শণ করেন।

আওয়ামী লীগ নেতা রফিক মাঝির হুমকি-ধুমকির কারনে সাংবাদিক আল-আমিনসহ তার পরিবার আতংঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভূগছেন।

এ ব্যপারে সাংবাদিক আল-আমীন শেখ গত ৩০ আগস্ট শ্রীনগর থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যাহার ডাইরী নং-১৩৯৪।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমবি